প্রাইম মিনিস্টার তারেক রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, ৩য় ম্যাচটি অনুষ্ঠিত

খেলাধুলা, ঢাকা, সারাদেশ, ২৪ সেপ্টেম্বর ২০২৬, 34 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, প্রাইম মিনিস্টার তারেক রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, ৩য় ম্যাচটি ২২/০৯/২৬ তারিখ বিকাল চারটায় অনুষ্ঠিত হয়,
উক্ত খেলা টেপিরবাড়ি দেওচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, এস এম আকাশ আহমেদ রুবেল এর সার্বিক ব্যবস্থাপনায়, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ ফাহাদ আহামেদ শেখ এর সঞ্চালনায়, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন তোতা সাহেবের সভাপতিত্বে, উদ্ভোধন করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আবু ইউসুফ,এতে প্রধান অতিথি হিসাবে শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ৪নং তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এ্যাড আবু জাফর সরকার,
বরেণ্য অতিথি ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম জর্জ ও গাজীপুর জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন, টেপির বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, এ্যাড সোহাগ সরকার ও শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য, মোঃ জসিম উদ্দিন,
সন্মানিত অতিথি ছিলেন টেপির বাড়ির দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক, মোঃ রিয়াজ উদ্দিন,তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য মোঃ তাহাজ উদ্দিন বেপারী, মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রি লিঃ এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, মোঃ তোফাজ্জল হোসেন,৪নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আজাহার মোড়ল, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ -সভাপতি মোঃ কফিল উদ্দিন ও ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক,
এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান ও অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন, উক্ত খেলায় অংশগ্রহণ করেন চাচা ভাতিজা একাদশ বনাম হামীম একাদশ নয়নপুর, নির্ধারিত সময়ে সুন্দর পরিবেশে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই খেলা শেষ হয়, খেলায় চাচা ভাতিজা একাদশ ১-০ গোলে হামীম একাদশ কে হারিয়েছি,
খেলায় উপস্থিত প্রধান অতিথি সহ সকল বক্তাগণ নিজ বক্তব্যে, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে খেলার বিকল্প নাই, তাই পাড়ায় মহল্লায় খেলাধুলার আয়োজনে করে যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে উপস্থিত সকলকে পরামর্শ দেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আসুন সবাই মাদককে না বলি খেলাধুলায় অংশগ্রহণ করি,সর্বশেষ গাজীপুর -৩ আসনের সাংসদ ডাঃ রফিকুল ইসলাম বাচ্ছু ভাই ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে সমাপ্তি ঘোষণা করেন,