
হৃদয়ে বাংলার মূখ স্লোগানে ৭ পেরিয়ে ৮ম বর্ষে পর্দাপণ ও বর্ষপূর্তি বর্ণিল আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বর্ষপূর্তি উদযাপিত হয়েছ ।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা সড়কে বণাঢ্য র ্যালী বের হয়। পরে উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সারোয়ার হাজারী পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবুর সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব বিজয়নগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী(টিপু)। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদেকুল ইসলাম ভূঞা, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আশিষ সাহা, এনটিভির মাল্টিমিডিয়া রির্পোটার শাহেনেওয়াজ শাহ্, ভোরের দর্পণের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক প্রজাবন্ধু’র প্রতিনিধি মহসীন আলী, কাজী নিয়াজ উদ্দিন সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে দেশ রূপান্তর পত্রিকার উন্নতি ও অগ্রগতি এবং দেবাসীর কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন কাসেমী।