
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০ উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস সচেতনামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী( টিপু)। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা কমিউনিটি সভায় অংশ নেন।
পরে বেলা সাড়ে ১২ টায় উপজেলার নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি সভা করেন জেলা তথ্য অফিস।বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদেরকে শিক্ষামূলক চলচিত্র প্রদর্শন করা হয়। এসময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অভিভাবকদের নিয়ে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
এদিকে বিকাল ৩ টায় উপজেলার আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসচেতনতায় বৈঠক করেন জেলা তথ্য অফিস। বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। বৈঠকে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়গুলোতে অভিভাবকদের উপস্থিতিতে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
তিনি বক্তৃতায় হাম-রুবেলা টিকাদান, শিশুবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, যৌন হয়রানি প্রতিরোধ, মোবাইলের অপব্যবহারসহ নানান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশদ আলোচনা করেন।