সরাইলে তিতাস নদীতে যুবকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৩,
175988 বার পড়া হয়েছে,

বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হককে (৩৩) গ্রেফতার করা হয়েছে ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে থানা পুলিশের একটি দল ডাকাতি মামলার আসামি গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে নাজমুল হককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাজমুল হকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃত নাজমুল হক বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।