বুধবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)-এর এগ্রিকালচারাল সিস্টেম রেস্টোরেশন কম্পোনেন্ট প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ডিএই-এর উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন প্রমুখ।
এসময় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে এই পাহাড়পুর কৃষি ব্লকে স্থাপিত এই প্রদর্শনীর তিনটি প্রধান ফসলের উন্নত জাত প্রদর্শিত হয়। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৮, ব্লাস্ট প্রতিরোধী বারি গম-৩৩ এবং অধিক তেলসমৃদ্ধ বারি সরিষা-২০। প্রযুক্তিনির্ভর এই বীজ গ্রাম প্রকল্পের মাধ্যমে কৃষকদের মানসম্মত বীজ উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে।
মাঠ দিবসে কৃষকদের পক্ষে মতামত ব্যক্ত করেন ধান চাষি আব্দুর রহমান ও গম চাষি ইসহাক মিয়া। আব্দুর রহমান জানান, মাঠে থাকা ব্রি ধান-১০৮ এর অবস্থা অত্যন্ত চমৎকার এবং বাম্পার ফলনের আশা করছেন তিনি। অন্যদিকে, ইসহাক মিয়া বলেন, “বারি গম-৩৩ চাষ করে প্রতি বিঘায় প্রায় ১১ মণ ফলন হয়েছে। এটি অত্যন্ত লাভজনক একটি ফসল।”
মাঠ দিবসে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। মাঠ দিবসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৫০ জন উৎসাহী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলে