বিজয়নগরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ১৭ এপ্রিল ২০২৬, 187 বার পড়া হয়েছে,

বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদরাসার ২০২৬ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  সকাল ১১ টায় প্রতিষ্ঠানের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বিজ্ঞ আইনজীবী শরিফুল ইসলাম লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য জামাল উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম,  সাইফুল ইসলাম চৌধুরী, কাদির মিয়া প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।