
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় পূর্ব শত্রুতা ও পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আপন ভাই ও ভাতিজার হাতে এনাম খাঁ নামে এক ব্যক্তি আহত হয়েছে।
আহত এলাম খাঁ (৫০) উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ঘটনার দিন রাতে বাজার থেকে যাওয়ার পথে বাড়ির সামনে অভিযুক্ত ভাতিজা রায়হান ও শাহীন মিয়া আহত এনাম খা কে রাস্তায় যৌথ আক্রমণ করে এলোপাতাড়ি ভাবে মারধোর করা হয়। পরে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে আহত এনাম খা এর স্ত্রী রিনা বেগম বলেন, আমরা নিরীহ মানুষ, তারা আমাদের আত্মীয়, আমাদের সাথে অনেকদিন যাবত জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা ও আর্থিক লেনদেন নিয়ে আমার স্বামীর সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আমার স্বামী বাজার থেকে আসার পথে আমার ভাসুর নবী হুসেন, আয়েব খা ও তাদের ছেলে রায়হান ও শাহীন মিলে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে মারধর করেন। এ সময় তার শোর চিৎকার শুনে উদ্ধার করে বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হয়। বর্তমানে আমার স্বামী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে আরো অভিযোগ করে বলেন, আমার স্বামী অসুস্থ হয়ে হাসপাতাল থাকায় প্রতিপক্ষের লোকজন আমার বাসার বিদ্যুতের সংযোগ কেটে দেয়।এতে করে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরি। পরে স্থানীয় ইলেকট্রিশিয়ান দ্বারা বিদ্যুৎ পুনরায় চালু করা হয়।আমি আমার স্বামীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।
Post Views: ৪৪