রুমিন ফারহানাকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী তরুন দে 

ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, সরাইল, সারাদেশ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, 69 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্ধন্ধী পরাজিত প্রার্থী এস এন তরুন দে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানান তরুন দে।
ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে  কলার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী Dey Tarun ( S N Tarun Dey) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লিখেন, “অভিনন্দন_ব্যারিস্টার রূমিন ফারহানা নবনির্বাচিত সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া – ২।”
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। নেতাকর্মীরা বলছেন, গণতান্ত্রিক চর্চায় জয় পরাজয় থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।
প্রসঙ্গ,  ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রার্থী মাওলান  জুনায়েদ আল হাবিব (খেজুর গাছ) প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। এই আসনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।