ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, 69 বার পড়া হয়েছে,
এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও দলটির জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। আর একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।  জেলার ছয়টি নির্বাচনের আসনের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ ( সদর- বিজয়নগর) আসনের প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন।
বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তার প্রাপ্ত ভোট ২ লাখ ৯ হাজার ৬৩৬।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম.এ. হান্নান পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী  ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী এম.এ. মান্নান পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটপ্রার্থী গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট।