আখাউড়ায় শেষ মুহূর্তে বিরামহীন প্রচার-প্রচারণায়  বিএনপি প্রার্থীর

আখাউড়া, সারাদেশ, ৯ ফেব্রুয়ারি ২০২৬, 92 বার পড়া হয়েছে,

 

আশীষ সাহা,  আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিএনপির প্রার্থী প্রচার প্রচারণায় দেখা যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে। সাধারণ মানুষ ও ভোটারদের দৃষ্টি আর্কষণ করতে ব্যতিক্রমী স্লোগান দেন ধানের শীষের কর্মী ও সমর্থকরা। স্লোগানে শোনা গেছে’ সিজন ভালা, ধান লাগায় দেন ফলন হবে বাম্পার। মুশফিক ভাই  জিন্দাবাদ, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। মুশফিক  ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। এছাড়াও নানা স্লোগানে মুখরিত হয় বিভিন্ন এলাকার গণসংযোগ ও পথসভাস্থল।

ব্রাহ্মণবাড়িয়া -৪ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা – আখাউড়া প্রতিটি এলাকায় জুড়েই চলছে  লিফলেট বিতরণ, গনসংযোগ ও নির্বাচনী সভা ঘিরেই চলছে বিরামহীন।

ব্রাহ্মণবাড়িয়া -৪ আখাউড়া ও কসবা সীমান্তবর্তী দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনের মূল সমস্যা মাদক ও চোরাচালান। পাশাপাশি সড়ক অবকাঠামোর অবস্থাও খুবই বাজে। বিএনপি প্রার্থীই তার প্রচারণায় বলেছেন, ‘আমাদের এলাকার রাস্তাঘাট গত ১৬ বছরে ভালো হয়নি। সীমান্ত এলাকা দিয়ে সব ফেনসিডিল আসে। মাদকদ্রব্য দিয়ে আমাদের দেশটা শেষ করে দিয়েছে।’

আগামী ১২ ফেব্রয়ারির নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত  করবেন। আর বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে। তিনি বলেন যদি নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে আখাউড়া – কসবা সকল সমস্যার সমাধান করবেন। দুই উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন।
কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-৪এখান থেকে ১৯৯১ এবং ২০০১ সালে সংসদ সদস্য (এমপি) পাওয়া বিএনপি এখন ফের এ আসনের দখল নিতে চায়। এলাকার মানুষ এখন এ সমস্যাগুলোর স্থায়ী সমাধান চান। এজন্য তারা বেছে নিতে চান যোগ্য নেতৃত্বকে। কিন্তু বেশির ভাগ দলের নেতৃত্বের মধ্যেই এসব সমস্যার সঙ্গে জড়িত লোক আছেন। তাদের কারণে সমাধান হয় না। তাই আগামী ১২ তারিখ যোগ্য প্রার্থী হিসেবে বেচে নিবেন সাধারণ মানুষরা।সাধারণ মানুষের চিন্তা চেতনা হলো বিগত বছরগুলোতে আমাদের এলাকায় রাস্তা ঘাট আশানুরূপ ভাবে কিছুই উন্নতি হয়নি। আমরা চাই আমাদের এলাকায় যেন তরুণরা আর মাদকাসক্ত না হয়।