
হীরা আহমেদ জাকির:
আগামীতে বিএনপি জোট সরকার গঠন করবে,তারেক রহমান হবে প্রধানমন্ত্রী, আমি হব জনপ্রতিনিধি,আমি আজ আপনাদের কাছে ভোট নিতে এসেছি ১২তারিখের পর নির্বাচিত হয়ে দিতে আসব বলে মন্তব্য করেছেন,ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির শরিক দলের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
শনিবার(৭ফেব্রুয়ারি)বিকালে সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আমি আজ আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আগামী ১২ তারিখের পর নির্বাচিত হয়ে আপনাদের পাশে দাঁড়াতে আবার আসবো। আমি যদি এই এলাকা থেকে এমপি নির্বাচিত হই এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন,তাহলে এই এলাকায় উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হবে।
তিনি বলেন,বিচার ও রাজনৈতিক বিশ্লেষণে তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। জমিয়ত উলামায়ে ইসলামের পক্ষ থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তার হাতকে শক্তিশালী করতে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।সরাইলের কুট্রাপাড়া সমাবেশে তারেক রহমান আমার হাতে খেজুর গাছ প্রতীক তুলে দিয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনারা খেজুর গাছে ভোট দিয়ে বিএনপি জোটকে বিজয়ী করবেন।
এসময় বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মী,সাধারণ জনগণ,গণ্যমান্যব্যক্তি উপস্থিত ছিলেন।