বাবার পক্ষে ছেলের প্রচারণা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা

বিজয়নগর, সারাদেশ, ৭ ফেব্রুয়ারি ২০২৬, 68 বার পড়া হয়েছে,
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
যতোই দিন যাচ্ছে ততোই নির্বাচনী দিন ঘনিয়ে আসছে।  এদিকে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা জমে উঠেছে।   ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতীকে প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরকে নিয়ে ভোটারদের দ্বারে নির্বাচনী প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুত্র ইফরাদ হোসেন মাহবুব।
শনিবার (৭ ফেব্রুয়ারী)  দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নির্বাচনী এলাকা বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার প্রচরণা করেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।  এসময় গণসংযোগে তার পুত্র ইফরাদ হোসেন মাহবুব সহ জেলা,  উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সমর্থকরা  ছিলেন। গণসংযোগ ও প্রচারণা শেষে  দুপুর ১২টায়  উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পথ সভায় অংশ নেন বিএনপির মনোনীত  প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল  মন্নাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাম মিয়ার সঞ্চালনায় পথ সভায়  বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম ও মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন, এডভোকেট শরিফুল ইসলাম লিটন, সহ প্রচার সম্পাদক রাশেদুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিজয়নগর উপজেলা নেতা শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদ, ইফরাদ হোসেন মাহবুব প্রমুখ।
এর আগে তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ  করেন। এরপর পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর, খাটিংগা নির্বাচনী পথ সভায় অংশ নেন। নির্বাচনী পথ সভা ও গণসংযোগকালে ইঞ্জিনিয়ার  খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে। তিনি আরো  বলেন,  যদি নির্বাচনে জয়ী হতে পারি, তাহলে বিজয়নগরের সমস্যার গুলো চিহ্নিত করে তা সমাধান করে  উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে ।