শাপলা কলি প্রতীক নিয়ে ভোটারের দুয়ারে দুয়ারে  আতাউল্লাহ 

ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, সারাদেশ, ৬ ফেব্রুয়ারি ২০২৬, 79 বার পড়া হয়েছে,

স্টাফ রির্পোটার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জয়ের লক্ষ্যে ছুটির দিনেও বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন ১১ দলীয় জোটের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর)  আসনের প্রার্থী মোঃ আতাউল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী)  সকাল থেকে শুরু করে দিনভর তার নির্বাচনী এলাকার ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে ভোট প্রার্থনা করতে দেখা গেছে শাপলা কলি প্রতীকের প্রার্থী মোঃ আতাউল্লাহকে। ।

শাপলা কলি প্রতীকের প্রার্থী মোঃ আতাউল্লাহ  তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর)  এলাকার ভোটারদের নিকট গিয়ে দোয়া ও শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে তিনি।