সরাইলে  ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা 

চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, সারাদেশ, ৫ ফেব্রুয়ারি ২০২৬, 26 বার পড়া হয়েছে,

সরাইল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরাইল উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ। জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক।