
আলমগীর হোসেন, বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ই ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১২টায় ডাকাত দলের সর্দারকে ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এমদাদুল হক মিলন (৩৮) বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের মোহাম্মদ জাহির মিয়ার ছেলে।তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় ১২ টি ডাকাতি মামলা রয়েছে।
তথ্যমতে, এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা হতে উদ্ধার করা হয়।
গত ২৮শে জানুয়ারি দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকার কামারবাড়ি সংলগ্ন ফুলতলী – হাজিপুর পাকা রাস্তার উপর একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় একটি ডাকাতি মামলা রুজু হয় এবং বিভিন্ন জায়গা হইতে আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়।
গত ২রা ফেব্রুয়ারি বিজয়নগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে গান করার বাঁশির ব্যাগ, সাউন্ড কার্ড প্রসেসর, বিদেশি বাঁশি সহ অন্যান্য সামগ্রী ছিল যাহার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। Moto g31 মডেলের মোবাইল ফোন সহ ডাকাতির সাথে জড়িত আরো ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাতগাঁও গ্রামের রহিছ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫), মৃত সাহেব আলীর ছেলে মামুন মিয়া (২৩), আব্দুল আউয়াল এর ছেলে হানিফ মিয়া (৩৯), উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অহিদ উল্লাহর ছেলে জয়নাল মিয়া (৪০), আলাদাউদপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে শামীম মিয়া (৩২) ও কাইয়ুম মিয়ার ছেলে ওলি মিয়া (২৩)।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক জানান, বিজয়নগর এলাকায় বিগত কয়েকটা ডাকাতির ঘটনার, রহস্য উদঘাটন করতে ডাকাতিতে জড়িত মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উক্ত ঘটনায় জড়িত অন্য সদস্যদের অচিরেই গ্রেফতার করা হবে।