বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নে শাপলা কলি প্রতীকের অফিস উদ্বোধন 

বিজয়নগর, সারাদেশ, ৫ ফেব্রুয়ারি ২০২৬, 21 বার পড়া হয়েছে,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যভোটের প্রার্থী মোঃ আতাউল্লাহ (শাপলা কলি) প্রতীকের নির্বাচনী অফিস  উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী)  সন্ধ্যায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উজিরবাড়ি মোড়ে ১১ দলীয় ভোটের প্রার্থী কেন্দ্রীয়  এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর)  আসনের (শাপলা কলি) প্রতীকের প্রার্থী মো: আতাউল্লাহ এ অফিস উদ্বোধন করেন।
এসময় শাপলা কলি প্রতীকে কর্মী সমর্থক ও ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শাপলা কলি প্রতীকে প্রার্থী মোঃ আতাউল্লাহ বলেন,  সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।  তাই সবাই যার যার অবস্থান থেকে শাপলা কলির পক্ষে কাজ করা জন্য আহবান করছি।