বিজয়নগরের চান্দুরা ইউনিয়নে খেজুর গাছ প্রতীকে যুবদলের প্রচারণা

বিজয়নগর, ৫ ফেব্রুয়ারি ২০২৬, 24 বার পড়া হয়েছে,

বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে খেজুর গাছ প্রতীকের পক্ষে ভোটারদরে কাছে ছুটে যাচ্ছেন ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ খন্দকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা। তারা খেজুর গাছ প্রতীক নিয়ে হাট বাজার পাড়া মহল্লায় নির্বাচনী প্রচার ও ভোটাদের নিকট  লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) দিন ব্যাপী চান্দুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনসাধারণের মাঝে বিএনপি জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব ( খেজুর গাছ) প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের নিকট প্রচারণা করে যাচ্ছেন।

এ প্রচারণায় শতাধিক দলীয় সমর্থক নিয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ খন্দকার  এ প্রচারণা করছেন। এ সময়  ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওসমান মিয়া, সাধারণ সম্পাদক কাজল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, মোঃ ফালু মিয়া, কাজল মিয়া, আবু তাহের, আব্দুল্লাহ, রবিন মিয়া, রিপন চন্দ্র দাস, আনোয়ার ও বাবুলসহ অনেকই উপস্থিত ছিলেন।

এ প্রচারণায় নেতাকর্মীরা ভোটারদের খেজুর গাছ মার্কা ভোটের প্রার্থনা করেন।