
রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবার তান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে। এই দেশে আর কখনো আধিপত্যবাদের রাজনীতি চলবে না।
আমাদের প্রতিবেশী সহ সকল দেশের সাথে চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর সম্পর্ক কোন দেশের সাথে চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই । এজন্য সেদিন আমাদের সোনার ছেলেরা গুলিকে পরোয়া করে নাই।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব বলেন।
তিনি বলেন, আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর বিধান কারো উপর কখনো জুলুম করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান, নারী-পুরুষ, এদেশে বহু নৃ-তাত্বিক মানুষ সাওঁতাল ভাই বোনেরা আছেন।