
মো: জিয়াদুল হক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর বাজারে বিএনপি জোটের (খেজুর গাছের) নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে বুধন্তি ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও জেলা তরুন দলের সভাপতি এড.আজিজুর রহমান হেলাল এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন,খেজুর গাছকে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল,আশুগঞ্জ – বিজয়নগর আংশিক) আসনের জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব আওয়ামীলীগের আমলে অনেক অত্যাচার সহ্য করেছেন।প্রায় ২৪ মাস জেল খেটেছেন।উনাকে পাশ করাতে সবাই কাজ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন জোট প্রার্থী (খেজুর গাছ প্রতীক) মাওলানা জুনায়েদ আল হাবিব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্টু , সিনিয়র সহসভাপতি নাজমুল হক,কোতোয়ালি থানার যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল, ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল ইসলাম, তাতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জু,আবু ইউসুফ সাদ্দাম,যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি নয়ন, শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ ,সামছুল হক,উলামা দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাঈনুল হোসেন চপল,জিয়া উদ্দিন নয়ন, সরাইল বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান তপন প্রমুখ।