বিজয়নগরে ধানের শীষের গণসংযোগ ও  পথসভা

চট্টগ্রাম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, সারাদেশ, ৪ ফেব্রুয়ারি ২০২৬, 44 বার পড়া হয়েছে,

স্টাফ রির্পোটার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধানের শীষের গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর প্রাইমারি স্কুল মাঠে এ পথসভার আয়োজন করে ইছাপুরা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির  অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভায় স্থানীয় জনগণসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের   নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।