প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ
ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে : সৌদি প্রধানমন্ত্রী ও যুবরাজ

ফিলিস্তিনিদের ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। গালফ কো–অপারেশন কাউন্সিল (জিসিসি) ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) যৌথ সম্মেলনে এক বিবৃতিতে শুক্রবার তিনি এ কথা বলেন।
ইসরায়েল–হামাস সংঘাতে আরও একবার নিজেদের অবস্থান জানালেন সৌদি আরবের প্রধানমন্ত্রী। মোহাম্মদ বিন সালমান বলেন,গাজায় এই পরিস্থিতির মধ্যেই সবাই বৈঠকে বসলাম।একের পর এক হামলায় সেখানে নিরীহ সাধারণ মানুষ মারা যাচ্ছে।
এভাবে নিরীহ মানুষের ওপর হামলা সৌদি আরব কখনোই সমর্থন করে না বলে মন্তব্য করেন মোহাম্মদ বিন সালমান বলেন, এই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে।এই হামলা বন্ধ করতে হবে। এই সংঘাতে শান্তি আনতে হলে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে।
১৯৬৭ সালে মাত্র ৬ দিনের যুদ্ধে ফিলিস্তিনের অনেক জায়গা দখল করে নেয় ইসরায়েল। সেই সীমান্ত ফিরিয়ে দিতে বারবার দাবি করা হলেও ইসরায়েল তা সরাসরি নাখোশ করে দেয় ।
উল্লেখ্য,গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার। আহত সাড়ে ১২ হাজার। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনের বেশি। এমন পরিস্থিতিতে গাজায় স্থল অভিযানের লক্ষ্যে সীমান্তে বিপুল সংখ্যক সেনা সাঁজোয়াযান ও গোলাবারুদসহ গাজার চারিপাশে অবস্থান করছে এবং বিমান হামলা চালাচ্ছে ।
প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী। সম্পাদক : এস এম জহিরুল আলম চৌধুরী টিপু,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24